২৪ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
কায়রোর বিখ্যাত ইসলামি যাদুঘর লুট

কায়রো’র পুলিশ হেডকোয়ার্টারের সামনে গতকাল ভোরে বোমা বিস্ফোরণের সংবাদ দিয়েছে মিশরীয় গণমাধ্যম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সংবাদ বিষয়ক ওয়েব সাইট ‘কায়রো পোর্টাল’ গতকাল জানিয়েছে, মুখোশধারী ব্যক্তিরা আজ (গতকাল) ভোরে ইসলামি যাদুঘরে বিদ্যমান বিভিন্ন জিনিস চুরি করার উদ্দেশ্যে ঐ যাদুঘরে প্রবেশ করে। স্থানীয় জনগণ অজ্ঞাত ব্যক্তিদের যাদুঘরে প্রবেশ করতে দেখে দ্রুত নিরাপত্তা কর্মকর্তা এবং যাদুঘর কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করে।

গতকাল সকালের ঐ বিস্ফোরণে যাদুঘর ভবনের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ঐ অঞ্চলে পানির লাইন ফেটে যাদুঘরের সনদ সংরক্ষণ কক্ষ পানিতে পূর্ণ হয়ে যায়।

মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মাদ ইব্রাহিম জানিয়েছেন যাদুঘর অভ্যন্তরে থাকা অধিকাংশ নিদর্শন নষ্ট হয়ে গেছে।

উল্লেখ্য, কায়রোয় অবস্থিত এ যাদুঘর বিশ্বের অন্যতম সর্ববৃহত ইসলামি যাদুঘর। এতে ভারত, চীন, ইরান, আরব্য উপদ্বীপ, সিরিয়া, মিশর, উত্তর আফ্রিকা ও আন্দালুসিয়া’র অনেক ইসলামি নিদর্শন সংরক্ষিত ছিল।

ইসলামি যাদুঘরের পাশেই অবস্থিত কায়রো পুলিশ হেডকোয়ার্টারে বিস্ফোরণের ঘটনায় ৪ ব্যক্তি নিহত এবং ৫০ জনেরও বেশী লোক আহত হয়েছে।